1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাংলাদেশের তরুণ ওয়াহিদ জামানেকে বিয়ে করলেন মডেল মনিকা কবির

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৮৩ বার পঠিত

কয়েকদিন আগে ঢাকার সড়কে এক পথচারীকে মারধরের ঘটনায় ভাইরাল হয়েছিলেন রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির। ঘটনাটি আদালত পর্যন্তও গড়ায়। বহুল আলোচিত সেই মডেল এবার বাংলাদেশেই বিয়ে করেছেন।

নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে মনিকা বিয়ের খবরটি জানান। ওই ভিডিওর ক্যাপশনে তিনি উল্লেখ করেন, আমরা বিয়ে করেছি।

মনিকা বাংলাদেশের তরুণ ওয়াহিদ জামানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘরোয়া আয়োজনের মধ্যে তারা একে অপরকে মালা পরাচ্ছেন। ভিডিওজুড়ে তাদের হাসি-ঠাট্টা ও আনন্দময় মুহূর্ত ফুটে উঠেছে। সাম্প্রতিক আলোচনার রেশ না কাটতেই মনিকার এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে।

মনিকার বিয়েকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া। অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ কেউ ভিন্ন প্রশ্ন তুলেছেন। কারো কারো মন্তব্য-বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার উদ্দেশ্যেই কি তিনি একজন বাংলাদেশিকে বিয়ে করেছেন? এটি কি সত্যিকারের সম্পর্ক, নাকি নাগরিকত্ব পাওয়ার লক্ষ্যে করা কোনো চুক্তিভিত্তিক বিয়ে-এমন সন্দেহও প্রকাশ করছেন অনেকে।

কয়েকদিন আগে রাজধানীর সড়কে এক পথচারীকে হেনস্তার অভিযোগে মনিকা কবিরের বিরুদ্ধে মামলা করা হয়। এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানীয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর