1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

শিক্ষার্থীদের মুখে হাসি ফোটালো-শিক্ষার্থী সহযোগিতা সংগঠন

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পাবনার বেড়া উপজেলায় সুবিধাবঞ্চিত মাদরাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন -শিক্ষার্থী সহযোগিতা সংগঠন।

শনিবার (২১ মার্চ) উপজেলার পৌর সদরের হাটুরিয়া এলাকার জামেআ ইসলামিয়া মিফতাহুল উলুম মাদরাসা, আল জামিয়াতুল ইসলামিয়া কাছিমুল উলুম মাদরাসা এবং তা’লিমুন নিসা মহিলা মাদরাসার শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদের নতুন পোশাক, উন্নতমানের খাবার ও ঈদ সালামি বিতরণ করা হয়। পবিত্র মাহে রমজানের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ।

জানা গেছে, সংগঠনটি গত ৬ বছর ধরে নিয়মিতভাবে এতিমখানা ও মাদরাসার শিশুদের সঙ্গে ঈদ উদযাপন করে আসছে। প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের জন্য জুব্বা ও পায়জামার ব্যবস্থা করার পাশাপাশি ঈদের আনন্দ পূর্ণ করতে প্রত্যেকের হাতে নগদ ঈদ সালামি এবং বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। এছাড়া রমজান মাসজুড়ে বিভিন্ন মাদরাসায় ইফতার ও রাতের খাবারের সংস্থান করে আসছে সংগঠনটি।

এবারের আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য আদিব রেজা, হেলাল উদ্দিন, লাল মিয়া, আল আমিন ও আবু সাইদ। পোশাক ও সালামি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মাদরাসা ছাত্র মিরাজুল ও ওহীদুল জানায়, ঈদের দিন বাড়িতে না গিয়েও তারা আজ অত্যন্ত আনন্দিত। মাদরাসা শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগে আমি অভিভূত। তারা শিশুদের মুখে হাসি ফুটিয়ে এক অনন্য নজির স্থাপন করেছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মেহেরাব হোসেন জিম এই উদ্যোগের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ২০১৬ সালে স্কুলজীবনের টিফিনের টাকা বাঁচিয়ে আমরা কয়েকজন বন্ধু মিলে এই যাত্রা শুরু করেছিলাম। আমরা চাই না মাদরাসার কোমলমতি শিক্ষার্থীরা রাস্তায় হাত পেতে চলুক।

সংগঠনটির উপদেষ্টা ও বাংলাদেশ নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হেলাল উদ্দিন শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের তাদের পাশে থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, কেবল ঈদ উপহার নয়, সংগঠনটি সারা বছর পাঠাগার পরিচালনা, শীতবস্ত্র বিতরণ ও এতিমদের সহযোগিতা করে আসছে। তাদের এই মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তারা ‘বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছে। উপহার বিতরণের পাশাপাশি তারা মাদক ও বাল্যবিবাহ রোধে উপস্থিত জনতাকে সচেতন হওয়ারও আহ্বান জানান।

ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে সংগঠনের সদস্যরা জানান, সকলের সম্মিলিত সহযোগিতায় তারা এই কার্যক্রমকে আরও বিস্তৃত করতে চান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর