1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গা জামায়াত-বিএনপির সংঘর্ষে জামায়াত কর্মী হাফিজুর রহমানকে হত্যার প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ মিছিল

রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশে সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৬৭ বার পঠিত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে জামায়াত-বিএনপির সংঘর্ষে জামায়াত কর্মী ও ঢাকা জুয়েলার্সের স্বত্বাধিকারী হাফিজুর রহমানকে হত্যার প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ মিছিলের পর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জামায়াত। 
সংঘর্ষে নিহত হাফিজুর রহমানের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে রবিবার (১ মার্চ)  বেলা ৩টায় সুটিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। এ ঘটনার প্রতিবাদে রবিবার (১ মার্চ) বেলা ১১টার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার পক্ষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড ট্রাফিক আইল্যান্ডের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা নিহত হাফিজুর রহমানের হত্যাকান্ডে জড়িত বিএনপি কর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশকে হত্যাকারীদের নাম, বাবার নাম, বাড়ির ঠিকানা দেয়া হয়েছে।  নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে জীবননগরে ‘আগুন জ্বলবে। বিক্ষোভ চলাকালে কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং প্রায় ১০ মিনিট শহরের যান চলাচল বন্ধ থাকে।
জীবননগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাখাওয়াত হোসেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর