1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন কোটা সংস্কার আন্দোলনের রূপকার মোহাম্মদ আবদুল অদুদ   

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ২৩৭ বার পঠিত
 তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং স্বাধীনতার ঘোষক, স্বনির্ভর বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন কোটা সংস্কার আন্দোলনের রূপকার ও ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন জেআরডি কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন, ডলফিন গ্রুপের চেয়ারম্যান মো. আমিনুল হক রতন, একেআই ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমামুল হক জুয়েল ও ডলফিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমদাদুল হক প্রমুখ।
শুক্রবার সকালে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।এছাড়া দোয়া-মোনাজাতে তিনি মহান আল্লাহর কাছে নিরাপদ বাংলাদেশ প্রত্যাশা করেন।
এছাড়া ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠনে এগিয়ে আসতে জনগণের প্রতি আহবান করেন কোটা সংস্কার আন্দোলনের রিটকারী ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ।
উল্লেখ্য, ৫৬ শতাংশ কোটার কারণে বিসিএস বঞ্চিত হয়ে ২০১৮ সালের ৩১ জানুয়ারি দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মোহাম্মদ আবদুল অদুদের নেতৃত্বে হাইকোর্টে কোটা সংস্কারের দাবিতে রিটটি দায়ের করা হয়। রিটের আইনজীবী ছিলেন হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ’র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভুইয়া। অন্য দুই পিটিশনার হলেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান প্রতিবেদক মো. দিদারুল আলম ও ঢাবির সাবেক শিক্ষার্থী আনিসুর রহমান মীর।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর