1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ধানের শীষ নিয়ে লড়তে চান সুজাউদ্দৌল্লাহ সুজা

মনিরুজ্জামান, (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে সংসদ সদস্য প্রার্থী ও সমর্থকদের মধ্যে। এতে স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনা রয়েছে ক্লিন ইমেজের প্রার্থী মোহাম্মদ সুজাউদ্দৌল্লাহ সুজা। ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা এই প্রার্থীকে ঘিরে ভোটারদের আগ্রহ নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে।

মোহাম্মদ সুজাউদ্দৌল্লাহ সুজা ফুলপুর উপজেলার সুতারকান্দি গ্রামের বাসিন্দা মো: মাঈন উদ্দিন এবং নূরজাহান বেগম দম্পতির সন্তান। ১৯৭৫ সনের ৩ শে ডিসেম্বর তিনি জন্মগ্রহন করে স্থানীয় ভাইটকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এরপর আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হয়ে জড়িয়ে পড়েন ছাত্রদলের রাজনীতিতে। তৎকালীন সময়ে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ কমিটির যুগ্ম আহবায়ক এবং পরবর্তীতে উত্তর জেলা ছাত্রদলের সদস্য ও দক্ষিণ জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদ লাভ করেন। এরপর ছাত্রদলের প্যানালে ভিপি পদে প্রার্থী হয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে পরাজিত হন। তবে অর্নাস শেষে বিএড’এ ভর্তি হয়ে সরকারি টির্চাস ট্রেনিং কলেজ থেকে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হয়ে উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক পদ লাভ করেন। পরবর্তীতে অবিভক্ত ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করে দক্ষিণ জেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। সেখান থেকে অবিভক্ত ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নির্বাচিত হয়ে সংগঠনের কেন্দ্রীয় সংসদের বিভাগীয় সহসভাপতি পদ পান। সর্বশেষ তিনি কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তার এই বর্নাঢ্য রাজনৈতিক জীবনে অসংখ্য অর্জন থাকলেও কোন ধরনের অসচ্ছতা, অনিয়ম বা দূর্নীতি তাকে র্স্পশ করতে পারেনি। আর এ কারণেই তার নিজ নির্বাচনি এলাকায় আগামী নির্বাচনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় আশাবাদী হয়ে উঠেছেন ভোটাররা।

সম্প্রতি মোহাম্মদ সুজাউদ্দৌল্লাহ সুজা ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে একটি রেস্টুরেন্টে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি হিসাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। এতে প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকতরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মোহাম্মদ সুজাউদ্দৌল্লাহ সুজা বলেন, ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে দলের প্রতিটি কর্মকান্ডে অগ্রভাগে সক্রিয় থেকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিগত ফ্যাসিস্ট হঠাও আন্দোলনেও নেতৃত্ব দিয়েছি। পাশাপাশি নিজ নির্বাচনি এলাকায় সামাজিক কর্মকান্ডে যুক্ত থেকে করোনাকালীন সময়েও তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করেছি।

এ সময় ধানের শীষের প্রার্থীতা প্রসঙ্গে সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, বিগত ২০১৮ সালের নির্বাচনেও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মনোনয়ন প্রত্যাশি হিসাবে মাঠে সরব থেকেছি। ফলে এলাকার সাধারন ভোটার এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। আশা করছি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকে দল আমাকে মূল্যায়ন করবে।

স্থানীয় সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারন মানুষ ও ভোটারদের মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসেছে। এতে আগামীর নেতৃত্বে ব্যক্তি জীবনের সততা ও পরিচ্ছন্ন ইমেজের প্রার্থীকে ঘিরে ভোটারদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে। এই সমীকরণে বয়সে তরুণ ও পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী হিসাবে মোহাম্মদ সুজাউদ্দৌল্লাহ সুজা ভোটারদের মধ্যে সাঁড়া ফেলেছেন। তবে দলের চূড়ান্ত মনোয়নেই নির্ধারণ হবে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ধানের শীষের আগামীর কান্ডারী।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর