1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ার ৪ ডিম ব্যবসায়ীকে জরিমানা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় চার ডিম ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দোকানে মূল্য তালিকা ও ক্যাশ মেমো না থাকায় তাদেরকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ ১৭ আগষ্ট রোববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, শহরের ফারুকী বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তা পর্যায়ে ডিমের দাম স্বাভাবিক রাখতে দুপুরে জেলা শহরের ফারুকী বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় ব্যবসায়ীরা ডিম বিক্রয়ের মূল্য তালিকা প্রদর্শন করছেন না, ক্রয়-বিক্রয়ের ক্যাশ মেমো যথাযথভাবে সংরক্ষণ করছেন না।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় চারটি ডিমের দোকানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। দোকান মালিকদের মূল্য তালিকা এবং ক্যাশ মেমো সংরক্ষণ করার নির্দেশনাও দেয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর