1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিজয়নগরে ২ পক্ষের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পঠিত
ফেসবুকে কথা কাটাকাটি জেরে দুই গোষ্ঠীর আধিপত্য নিয়ে বিজয়নগর উপজেলায় ঘন্টাব্যাপী মারামারিতে অর্ধ শতাধিক আহত হয়েছে। 
১৬ আগষ্ট শনিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এই মারামারিতে উভয় পক্ষের অর্ধ শতাধিক আহত হয়। তাত্ক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের দুই যুবকের মধ্যে ফেসবুকের কথা কাটাকাটিকে কেন্দ্র করে গত ১৪ জুলাই মৃত সুরত আলীর ছেলে আরজু মিয়া ও তাহার মেয়ে আকলিমা বেগমের উপর অতর্কিত হামলাকে কেন্দ্র করে দুই দিন যাবত এলাকায় উত্তেজনা বিরাজ করলে ১৬ আগষ্ট  সকাল সাড়ে দশটায় পাাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির কয়েকশত লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে।
আশেপাশের গ্রামের লোকজনের সহযোগিতায় ঘন্টাখানেক পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানার ইন্সপেক্টর (তদন্ত) অমিতাভ দাস তালুকদার জানান, মারামারি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে বিজয়নগর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন পুলিশের নিযন্ত্রণে রয়েছে। পরবর্তী যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর