1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পঠিত
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি পণ্যবাহী ট্রাক বিকল হওয়ায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার বেড়তলা থেকে সরাইল বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া মোড় হয়ে শাহবাজপুর এলাকায় প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা যায়।  তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যানজট কমে ১০ কিলোমিটারে নেমে আসে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাত সাড়ে তিনটার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক মহাসড়কের বিশ্বরোড গোলচত্বর এলাকায় বিকল হয়ে যায়। এতে মহাসড়কটিতে এক পাশ দিয়ে যান চলাচল করতে থাকে। সড়ক জুড়ে খানাখন্দের কারণে যান চলাচলে ধীরগতি দেখা যায়। এক পর্যায়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকল হওয়া ট্রাকটির পাশে মাটি দিয়ে যান চলাচলের চেষ্টা করে। কিন্তু সেখান দিয়ে চলাচল করতে গিয়ে চার-পাঁচটি যানবাহন আবার আটকে যায়। পরে পুলিশ সেগুলো রেকার দিয়ে উদ্ধার করে। এতে করে মহাসড়কে দীর্ঘ ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
সকাল ৮ টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে  পৌছে মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করে। পুলিশ প্রথমে বিকল ট্রাকটি থেকে কিছু বালু অপসারণ করে। একপর্যায়ে সকাল সোয়া নয়টার দিকে রেকার দিয়ে  বালিবাহী ট্রাকটি সরিয়ে নিতে সক্ষম হয় তারা। ততক্ষণে সরাইল উপজেলার বেড়তলা থেকে সরাইল বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া মোড় হয়ে শাহবাজপুর পর্যন্ত দীর্ঘ ২০ কিলোমিটার এলাকায় যানজট লেগে যায়। এরপর যান চলাচল শুরু হলেও ধীরগতির কারণে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিকেল ৩টার দিকে সরাইলের লালসালু হোটেলের সামনে আরেকটি ট্রাক বিকল হলে আবারো যানজট শুরু হয়।
সংশিষ্ট সূত্র জানায়, বিশ্বরোড মোড় গোল চত্বরের চারপাশে অসংখ্য ছোট-বড় গর্ত। এসব গর্তে কাদাপানি জমে আছে। এতে দূরপাল্লার যানবাহন মহাসড়কের গোলচত্বর এলাকায় গিয়ে থেমে যাচ্ছে। এসব গর্ত অতিক্রম করতে গিয়ে পণ্যবাহী যানবাহনগুলোকে হিমশিম খেতে হচ্ছে। চলতে হচ্ছে মাত্র এক থেকে পাঁচ কিলোমিটার গতিতে।
ঢাকা থেকে সিলেটগামী পণ্যবাহী ট্রাকচালক আলমগীর ভূইয়া জানান,  ভোর চারটা থেকে সেখানে আছেন। সামনের অংশ যেতে আরো অনেক সময় লাগবে বলে তাঁর ধারণা।
বাস চালক রিপন মিয়া বলেন, সিলেট থেকে সরাইল বিশ্বরোডে চলে আসছি ৩ ঘন্টায়, আর জ্যামে আটকে আছি ২ ঘন্টা ধরে। কুমিল্লা কখন গিয়ে পৌছাবো জানিনা। এই সড়ক দিয়ে গাড়ি চালাতে একদমই মন চায়না কিন্তু চালাতে হয়।
এ ব্যাপারে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার  ভোর ৪ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মহাসড়কে ২০ কিলোমিটার যানজট ছিলো। সকাল সাড়ে ৯ টার দিকে বিকল হওয়া ট্রাকটি অপসারণ করা হলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। বিকেল ৩টার দিকে সরাইলের লালসালু হোটেলের সামনে আরেকটি ট্রাক বিকল হলে আবারো যানজট শুরু হয়। বর্তমানে মহাসড়কের ১০ কিলোমিটার পর্যন্ত যানজট আছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর