
রাজধানী ডেমরায় জুলাই আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আনন্দ মিছিল করেছে ডেমরা থানা বিএনপি অঙ্গসংগঠন।বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার ডেমরা স্টাফ কোর্য়াটার ছাএ জনতা চত্বরে সকাল থেকে ডেমরা থানা বিভিন্ন ওর্য়াড ইউনিটের শত শত বিএনপি, যুবদল,ছাএদল,সেচ্ছাসেবক দল সহ সহোযোগী অঙ্গসংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন।
এ সময় লক্ষ্য করা যায়,ডেমরা থানা বিএনপির যুবদল ছাত্রদল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন রং-বেরঙের টি শার্ট ফেস্টুন ব্যানার সহ বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে খন্ড খন্ড মিছিলে প্রধান সড়কে অবস্থান নিতে থাকে। এদিকে বেলা ০১ টায় ডেমরা থানার সভাপতি পদ-প্রার্থী স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে বিএনপির একনিস্ঠ কর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি আন্দোলনে রাজপথে সাহসী নেতার পরিচয় দিয়ে নিজ ওয়ার্ড নিজ থানার সবসময় খোঁজ রেখেছেন আগলে রেখেছেন বহু কারা নির্যাতনের শিকার এস,এম,রেজা সেলিম ও ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডেমরা থানার গণমানুষের নেতা বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে একাধিক মিথ্যা মামলা আওয়ামীলীগে পেটোয়া বাহিনীর নির্যাতনের শিকার আনিসুজ্জামান এর নেতৃত্বে শোভা যাত্রাটি প্রদক্ষিণ করে,পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে ডেমরা থানা ব্যানারে এস এম রেজা সেলিম ও আনিসুজ্জামানের নেতৃত্বে শত শত নেতা কর্মীদের নিয়ে আনন্দ শোভাযাত্রাটি মিলিত হয়।
আনন্দ মিছিলে ডেমরা থানা বিএনপি,যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলের নেতৃবৃন্দ আলাদা আলাদা ব্যানারে অংশগ্রহণ করে ।
বিএনপি নেতা আনিসুজ্জামান এ সময় বলেন, বিএনপি গণমানুষের দল। গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করে। স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের পর দেশে এখনও যে ষড়যন্ত্র হচ্ছে তা নস্যাৎ করে দ্রুত ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতৃবৃন্দ বলেন,শেখ হাসিনার দিল্লিতে বসে যেই ষড়যন্ত্রই করুক বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না।
এ আনন্দ মিছিলে ডেমরা থানা ০৫ টি ঢাকা দক্ষিণ সিটি কর্রপোরেশন ওর্য়াডের বিএনপি সহ সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।