1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পঠিত

চুয়াডাঙ্গায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ ও চলচ্চিত্র  প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ও পৌর কলেজের প্রভাষক আয়েশা আক্তার রিক্তা সঞ্চালনায় সভায় জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএিলজি)
শারমিন আক্তার , অধ্যাপক সিদ্দিকুর রহমান, জুলাইযোদ্ধা শহীদ ও আহতদের স্বজনরা  বক্তব্য রাখেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সারাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে মায়েরা তাদের সন্তানদের বের করে দিয়েছিল ওই আন্দোলনে। এখন আমাদের ধৈর্য্যশীল হতে হবে। আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা কাজ করছে। জুলাই
আন্দোলনের বিচার হবেই।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর