1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৭২ বার পঠিত

চুয়াডাঙ্গায় ছাত্র জনতার জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (২ আগস্ট) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সাহিত্যমঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রধান অতিথি ও জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন। সভায় রেমিট্যান্স যোদ্ধা আমেরিকা প্রবাসী আনসার আলী ও জর্ডান প্রবাসী পারভীন আক্তারকে ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন,যারা বিদেশে যেতে আগ্রহী তারা বিদেশে যাবার আগে জেলা পর্যায়ে অফিসে যোগাযোগ করবেন। যেসকল দক্ষ কর্মী বিদেশে যান তারা বেশী বেতনে চাকরী করেন। অদক্ষ জনশক্তি বিদেশে
গেলে কাজ পাওয়া কঠিন হয়ে পড়ে । বিদেশে যাওয়ার আগে দালালদের কাছে টাকা দেবেন না। সরকারী অফিসে এসে যোগাযোগ করবেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর