1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বিদেশ হতে মসজিদ মাদ্রাসার অনুদানের টাকা আত্মসাৎ অভিযোগ

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৫১ বার পঠিত

নেদারল্যান্ডে বাংলাদেশের নাগরিক ফারহানা আলম অনি মুসলিম কমিউনিটি থেকে বাংলাদেশের মসজিদ-মাদ্রাসা এতিমখানার জন্য অনুদানের টাকা নিয়ে এসে আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, ফারহানা আলম অনি ১৫ থেকে ১৬ বছর পূর্বে বৈবাহিক সূত্রে নেদারল্যান্ডে চলে যায়। আর পিতার নাম ফেরদৌস আলম রাজপাড়া রাজশাহীর বাসিন্দা।

তিনি নেদারল্যান্ডে একটি ইউটিউব চ্যানেল খুলে নেদারল্যান্ডের মুসলিম কমিউনিটির সহ প্রবাসী বাঙালি কাছে মসজিদ মাদ্রাসা এতিমখানার অনুদানের জন্য বিভিন্ন বক্তব্য সম্বলিত ভিডিও প্রচার করতে থাকে। এবং বাংলাদেশে রাজশাহীর বিভিন্ন মসজিদ মাদ্রাসা অনুদানের অর্থ বিতরণ করার জন্য তাদের সাথে যোগাযোগ করে। কিন্তু অনুদানের অর্থ ফারহানা আলমের কাছে আসার পর তিনি কোন অর্থ মসজিদ মাদ্রাসায় না দিয়ে নিজেই আত্মসাৎ করেন।

অভিযোগ সূত্রে জানা যায় মসজিদ মাদ্রাসার ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে তিনি অনুদানের অর্থ সংগ্রহ করেন কিন্তু পরবর্তীতে অনুদান দাতারা উক্ত মসজিদ ও মাদ্রাসা এতিমখানায় অনুদানের অর্থ প্রাপ্তির সম্পর্কে খোঁজ নিলে জানা যায় তারা কোন অনুদান পান নাই।

ফারহানা আলম অনির কাছে অনুদানের অর্থ আত্মসাৎ সম্পর্কে জানতে তাঁর ব্যবহৃত বাংলাদেশ এবং নেদারল্যান্ডের নাম্বারে কল দিলে সেগুলো বন্ধ পাওয়া যায়।তার whatsapp নাম্বারে খুদে বার্তা প্রদান করলে সেগুলোর কোন উত্তর পাওয়া যায়নি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর