
শেরপুরের নকলা থানা পুলিশের আয়োজনে পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের সাথে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে নকলা থানার চত্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নকলা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার শ্রাবন সুমন সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,
খোরশেদ আলম অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর উপজেলা সিএনজি অটোরিকশা ফেডারেশন এর সভাপতি শাহ মো: ফুয়াদ হোসেন , উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ইন্দ্র কুমার ধর , শ্রমিক নেতা মো: জরিপ ,পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: কাশেম, চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রের আই সি মো: সাইফুল ইসলাম পরিবহন মালিক, চালক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধকল্পে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।