1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ময়মনসিংহে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

মনিরুজ্জামান, (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১০০ বার পঠিত
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ শাখার আয়োজনে অসচ্ছল সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 
সোমবার (১৬ মার্চ) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ট্রাস্টের ২০২৫-২০২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির চেক বিতরণ ও সাংবাদিকদের সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ আকন্দ জাহাঙ্গীরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী ও অতিরিক্ত পুলিশ সুপার সোহরাওয়ার্দী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ২৬ জন সাংবাদিকের হাতে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন। এসময় এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, তথ্য ও প্রমাণের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। তিনি সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, বর্তমান জেলা প্রশাসন অত্যন্ত আন্তরিক, তাই যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তিনি আরও বলেন, আল্লাহর কাছে আমার চাওয়া ছিল সংসদে আপনাদের জন্য কথা বলার। ময়মনসিংহের উন্নয়নে আমি যেকোনো দপ্তরে যেতে প্রস্তুত এবং ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় এই শহরকে যানজটমুক্ত করব। পরিশেষে তিনি সবাইকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর