
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা জাসাস-এর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গাজীপুর মহানগর জাসাস-এর আহ্বায়ক সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল ভাইয়ের নির্দেশনায় আয়োজিত এ মানববন্ধনে সারাদেশব্যাপী সরকারের নৈরাজ্য, ইতিহাস বিকৃতির অপচেষ্টা ও গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাসাস-এর যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ। বাসন মেট্রো থানা জাসাস-এর সভাপতি দেলোয়ার সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রস্তাবিত গাজীপুর সদর মেট্রো থানা জাসাস এর সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ বাচ্চু মিয়া, মোঃ হাসিবুল ইসলাম কালু, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, আবুল কালাম, সাত্তার মিয়া,মোঃ এরশাদ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তাঁকে ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান মানে দেশের জনগণের আবেগ ও আত্মপরিচয়কে অপমান করা। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সারাদেশে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।