1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৭ টাকার একটি ঔষুধ ৩৫০ টাকা দাবি করার দায়ে  “জান্নাত ফার্মেসী নামে একটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বুধবার দুপুর দেড়টার দিকে শহরের কুমারশীল মোড়  এলাকার জান্নাত ফার্মেসীতে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) মাধ্যমে জানা যায় কুমারশীল মোড় এলাকার জান্নাত ফার্মেসী রাত ১২ টার দিকে একজন ভোক্তা জরুরি প্রয়োজনীয় একটি দেশীয় ঔষধ (ইনজেকশন) ক্রয় করতে যায়। যার বাজার মূল্য সাড়ে ৭ টাকা। কিন্তু ফার্মেসির মালিক ৩৫০ টাকা দাবি করেন। রাতে প্রায় ফার্মেসী বন্ধ থাকায় ফার্মেসীর মালিক ভোক্তার নিকট এই অন্যায্য দাবি করেন। পরে বিষয়টি ভোক্তা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করলে জনসাধারণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
তিনি জানান, ঘটনার সত্যতা যাচাই করতে দুপুরে জান্নাত ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ফার্মেসীর মালিক মোতাহার হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে প্রতিজ্ঞা করেন। অভিযান পরিচালনাকালে বিক্রয়রত অবস্থায় অন্যান্য ক্রেতাদের নিকট বিদেশি ঔষধ বিক্রয় ম্যামো ব্যতীত বিক্রয় করতে দেখা যায়। মূলত ঔষুধের গায়ের মূল্যের চাইতে অধিক মূল্য গ্রহণের উদ্দেশ্যে বিক্রয় ম্যামো সরবরাহ করছিলেন না। অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানে আরো অন্যান্য ক্রেতাগণ কৃত্তিম সংকটকালে অধিক মূল্যে ঔষধ বিক্রয়ের অভিযোগ করেন। পরে জান্নাত ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর