
বাগেরহাটের মোরেলগঞ্জে ১৬নং খাউলিয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মো. এনামুল হক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক পদে মাষ্টার মো. আব্দুল আলীম ফরাজি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।
রবিবার বেলা ১১টায় এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় কক্ষে ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, বাগেরহাট-৪ আসনে মনিটরিং টিমের সদস্য মো.খাদেম নিয়ামুল নাসির আলাপ। বিশেষ অতিথির বক্তৃতা করেন ও কাউন্সিল পরিচালনা করেন মনিটরিং কমিটির সদস্য জেলা বিএনপি নেতা সরদার ওহিদুল ইসলাম পল্টু।
অন্যান্যের মধ্যে এ সময় বক্তৃতা করেন কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র আহবায়ক বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. কাজী মনিরুজ্জামান মনির, বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপি সদস্য মো.মনিরুল হক ফরাজীসহ জেলা,উপজেলা, পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।