1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ পরিচালক অপসারণের দাবিতে ছাত্র-জনতা মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১০৩ বার পঠিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক জনাব শামীম আহমেদ এর অপসারণের দাবিতে গত কাল শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে ছাত্র-জনতার উদ্যোগে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি শাহবাগ থেকে বাংলামটর হয়ে আবার শাহবাগে জাদুঘরের সামনে এসে শেষ হয়। মিছিল অংশগ্রহণ করেন বিভিন্ন কলেজে ইউনিভার্সিটির ছাত্র ও সাধারণ জনতা।

মশাল মিছিল শেষে ছাত্র-জনতার পক্ষে বক্তব্য প্রধান কালে বক্তারা বলেন স্বামীম আহাম্মেদ ঢাকা মেট্রো উত্তর কার্যালয় দায়িত্ব পাওয়ার পর থেকে গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডা, রামপুরা, রমনা এলাকায় প্রকাশ্য মাদকের ছয়লাব হয়ে গেছে হাত বাড়ালেই ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, হেরোইন, ভাং, ভায়াগ্রা, ইথাইল সহ সকল ধরনের মাদক পাওয়া যাচ্ছে হর হামেশায়।

এই সময় প্রতিবাদী ছাত্র-জনতা বক্তব্য প্রদান কালে তারা বলেন ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের অধীনস্থ প্রতিটি বারে অবাধে কিশোররা যাতায়াত করছেন যা আগামী প্রজন্মের জন্য ভয়ংকর ক্ষতচিহ্ন। তারা আরো বলেন অবাধে চলছে অশ্লীল নৃত্য গান পরিবেশন এবং টাকার ছড়াছড়ি যার পেছনে রয়েছে এই শামীম আহমেদ চক্রের ছত্রছায়া।

জানা যায় গুলশান এলাকার দায়িত্বরত অফিসার এসআই নাজমুল এই শামীমের সাথে সম্পৃক্ত রয়েছেন।

মশাল মিছিল শেষে তারা আগামী ৭২ ঘণ্টার ভিতরে শামীম আহমেদকে অপসারণের দাবি জানান এবং ৭২ ঘন্টার ভিতরে তাকে অপসারণ করা না হলে হাজার হাজার ছাত্র জনতা কে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিমুখে মার্চ টু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন।

এ ব্যাপারে ছাত্র জনতার অভিযোগে অভিযুক্ত শামীম আহমেদকে একাধিক বার চেষ্টা করেও তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর