1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে বিএনপি’র খাবার পানি ও স্যালাইন বিতরণ

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১০৭ বার পঠিত
তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে চুয়াডাঙ্গায় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুর দেড়টায় চুয়াডাঙ্গা বড়বাজার শহীদ হাসান চত্বরে জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি শুরু করা হয়। যা চলবে মাসব্যাপী। গত টানা ৪দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়।
এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রী সেলসিয়াসও রেকর্ড করা হয় এ জেলায়। অসহনীয় গরমে এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তৃষ্ণার্ত পথচারী ও সাধারণ মানুষের মাঝে ১ হাজার প্যাকেট খাবার স্যালাইন ও ১ হাজার বোতল খাবার পানির বিতরণ করা হয়। তৃষ্ণার্ত মানুষগুলো খাবার পানি ও স্যালাইন পেয়ে খুশি। বিএনপির এ ধরনের কার্যক্রমকে সব শ্রেণীর মানুষ সাধুবাদ জানিয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক  সেলিমুল হাবিবসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর