প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৫, ১:৩২ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে বিএনপি’র খাবার পানি ও স্যালাইন বিতরণ
তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে চুয়াডাঙ্গায় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুর দেড়টায় চুয়াডাঙ্গা বড়বাজার শহীদ হাসান চত্বরে জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি শুরু করা হয়। যা চলবে মাসব্যাপী। গত টানা ৪দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়।
এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রী সেলসিয়াসও রেকর্ড করা হয় এ জেলায়। অসহনীয় গরমে এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তৃষ্ণার্ত পথচারী ও সাধারণ মানুষের মাঝে ১ হাজার প্যাকেট খাবার স্যালাইন ও ১ হাজার বোতল খাবার পানির বিতরণ করা হয়। তৃষ্ণার্ত মানুষগুলো খাবার পানি ও স্যালাইন পেয়ে খুশি। বিএনপির এ ধরনের কার্যক্রমকে সব শ্রেণীর মানুষ সাধুবাদ জানিয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিবসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.