1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পঠিত
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকায় “আনার আইসক্রিম ফ্যাক্টরি”-তে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে ভয়ঙ্কর এক চিত্র সামনে আসে-শিশুদের জন্য তৈরি আইসক্রিমে ব্যবহার করা হচ্ছিল রং, স্যাকারিন ও বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল।

অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ভাবে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। ফ্যাক্টরিটির কোনো লাইসেন্স বা সঠিক কাগজপত্র দেখাতে পারেনি।

এ সময় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাত দিনের মধ্যে সকল প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়।

তিনি আরও বলেন, “ভেজাল খাদ্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে, এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর