1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

জনবল রাজস্বকরণসহ ৫দফা দাবিতে নওগাঁয় পাঁচ শতাধিক শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৪১ বার পঠিত

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্য ক্রম প্রকল্পের জনবল রাজস্বকরণসহ পাঁচদফা দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকেরা। রোববার দুপুরে শহরের মুক্তির মোড় জেলা মডেল মসজিদের সামনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষক-কর্মচারী ও কেয়ারটেকার ঐক্য পরিষদ জেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার ১১উপজেলার পাঁচ শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার আশরাফুল ইসলাম, জামায়াতে ইসলাম বাংলাদেশ নওগাঁ পৌর কমিটির নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান ও উপজেলা জামাতের আমির অ্যাডভোকেট আসম আবু সায়েম শিক্ষকদের দাবির প্রতি একাত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ফিল্ড অফিসার তাওফিকুর রহমান, ফিল্ড সুপারভাইজার আকবর হোসেন, মডেল কেয়ারটেকার ওমর ফারুক, সাধারণ কেয়ারটেকার অহিদুল ইসলাম, শিক্ষক মাওলানা মকবুল হোসেন, মাওলানা শাহ আলম ও মাওলানা মোঃ শাহজাহান আলী।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রকল্পটি চালু থাকলেও এটি স্থায়ী করা হয়নি। ফলে শিক্ষকরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এদিকে প্রকল্পের জনবলকে আউটসোর্সিং এর মাধ্যমে দেওয়ার পায়তারা চলছে। আবার আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুনভাবে নিয়োগ দিলে অভিজ্ঞ শিক্ষকরা বঞ্চিত হবেন এবং প্রকল্পের মূল উদ্দেশ্য বাধাগ্রস্ত হবে। মানববন্ধনে বক্তারা আরো বলেন, প্রকল্পের ৭টি পর্যায় সফলতার পরও জনবল রাজস্ব খাতভুক্ত করা হয়নি।

জনগুরুত্বপূর্ণ প্রকল্পটি দীর্ঘ ৩২ বছর যাবত চলমান থাকলেও প্রকল্পে কর্মরত জনবলের মূল বেতন বছর বছর কখনো বৃদ্ধি করা হয়নি। তাই দ্রুত এই প্রকল্পটির জনবলকে রাজস্বখাতে স্থানান্তর, কর্মী, মডেল ও সাধারন কেয়ারটেকারদের স্কেলভিত্তিক বেতন প্রদান ও শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ আউটসোর্সিং ব্যতিরেকে প্রকল্পটি ঈদের পূর্বেই অনুমোদন করে বকেয়াসহ বেতন-বোনাস প্রদানের দাবি জানান। মানববন্ধন শেষে পাঁচ দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর দেন তারা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর