1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দুর্নীতির অভিযোগে বিআরটিসির ৩৭ জনের অ্যাকাউন্ট ফ্রিজড

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৭২ বার পঠিত

দুর্নীতির অভিযোগ ও কাজে ফাঁকি দেওয়ায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) ১৫ কর্মকর্তা ও ২২ কর্মচারীর অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে।

বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিআরটিসির ১৫ কর্মকর্তাসহ ৩৭ জনের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কেউ বসে থেকে করপোরেশন থেকে বেতন নেবে, সেই সুযোগ আর নেই।

কর্মীদের পারফরমেন্স ভালো হলে আবারও অ্যাকাউন্ট চালু হবে জানিয়ে তিনি বলেন, কর্মীর কাজের পারফরমেন্সের ওপর ভিত্তি করে বিআরটিসি এখন টাকা দেয়। যাদের পারফরমেন্স জিরো, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।

তাদের সময় দেওয়া হয়েছে। কাজের মান ভালো না হলে অ্যাকাউন্ট ফ্রিজই থাকবে।
বিআরটিসি চেয়ারম্যান আরও বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী শহর ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনে অংশ নেবে ঢাকায় চলাচল করা বিআরটিসির ৫৫০টি বাস। দূরপাল্লার বাসগুলোর পাশাপাশি এই বাসগুলো সার্ভিস দেবে।

বিআরটিসি লাভজনক প্রতিষ্ঠান হয়ে উঠছে জানিয়ে তিনি বলেন, এক সময়ের খুঁড়িয়ে চলা বিআরটিসি এখন উন্নয়নের রোল মডেল। বিআরটিসি এক সময়ে অলাভজনক সরকারি প্রতিষ্ঠান হলেও, বর্তমানে একটি লাভজনক প্রতিষ্ঠান। লাভের পাশাপাশি সেবা বাড়ানোর চেষ্টায় আমরা কাজ করছি।

এ সময় তিনি দাবি করেন বিআরটিসির যাত্রী আগের তুলনায় দ্বিগুণ হয়েছে, আয়ও সেই হারে বেড়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর