1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

টাইমস্ হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং এ প্রথম স্থান অর্জন ও ২৭ তম বিশ্ববিদ্যালয় দিবস নানা কর্মসূচিতে উদযাপিত 

নিজস্ব প্রতিবাধক, গাজীপুর :
  • প্রকাশে সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৪ বার পঠিত
বিশ্বখ্যাত  টাইমস্ হায়ার এডুকেশন (টিএইচই) র‍্যাঙ্কিং ২০২৫ এ লাইফ সায়েন্স ক্যাটেগরিতে দেশের সকল পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অর্জন ও ২৭ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নানা বর্ণিল কর্মসূচি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা  সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.জিকেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।
বিশেষ অতিথি  হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড.মো:নাজমুল করিম খান।আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ও প্রো-ভিসি ও রেজিস্টার।
এর আগে সকাল  ১০টায় জাতীয়
পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বেলুন উড়িয়ে এ জমকালো অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এরপর শান্তির প্রতীক কবুতর  উড়ানো হয়। পরে প্রশাসনিক ভবন চত্বর থেকে এ বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের শিক্ষার্থীদের নিজ হাতে অঙ্কিত ব্যানার-ফেস্টুন, পেইন্টিং সহ ঘোড়ার গাড়ি, মহিষের ও ট্রাক্টর গাড়ি বিভন্ন ফুল দিয়ে সাজিয়ে  র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পুরো বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন চত্বরে সমাপ্ত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের নতুন কৃষি অনুষদের নিচে ফ্যাকাল্টিসমূহের নানা কর্মের মাধ্যমে পরিবেশিত স্টল সাজানো হয়। প্রধান অতিথি স্টল সমূহ পরিদর্শন করেন । এই উপলক্ষে এক মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর