প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২, ২০২৫, ৩:২০ অপরাহ্ণ
টাইমস্ হায়ার এডুকেশন র্যাঙ্কিং এ প্রথম স্থান অর্জন ও ২৭ তম বিশ্ববিদ্যালয় দিবস নানা কর্মসূচিতে উদযাপিত
বিশ্বখ্যাত টাইমস্ হায়ার এডুকেশন (টিএইচই) র্যাঙ্কিং ২০২৫ এ লাইফ সায়েন্স ক্যাটেগরিতে দেশের সকল পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অর্জন ও ২৭ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নানা বর্ণিল কর্মসূচি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.জিকেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড.মো:নাজমুল করিম খান।আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ও প্রো-ভিসি ও রেজিস্টার।
এর আগে সকাল ১০টায় জাতীয়
পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বেলুন উড়িয়ে এ জমকালো অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এরপর শান্তির প্রতীক কবুতর উড়ানো হয়। পরে প্রশাসনিক ভবন চত্বর থেকে এ বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের শিক্ষার্থীদের নিজ হাতে অঙ্কিত ব্যানার-ফেস্টুন, পেইন্টিং সহ ঘোড়ার গাড়ি, মহিষের ও ট্রাক্টর গাড়ি বিভন্ন ফুল দিয়ে সাজিয়ে র্যালি বের করা হয়। র্যালিটি পুরো বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন চত্বরে সমাপ্ত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের নতুন কৃষি অনুষদের নিচে ফ্যাকাল্টিসমূহের নানা কর্মের মাধ্যমে পরিবেশিত স্টল সাজানো হয়। প্রধান অতিথি স্টল সমূহ পরিদর্শন করেন । এই উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.