1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১০৩ বার পঠিত
মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে জিয়া পরিষদ জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, প্রধান আলোচক ছিলেন উপ উপাচার্য  প্রফেসর মোঃ লুৎফর রহমান। বিশেষ অতিধি ছিলেন উপ-উপাচার্য ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম।
জিয়া পরিষদ জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি প্রফেসর ড. রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাবেক সভাপতি নাজিম উদ্দিন আহমেদ শিশিম, জাতীয় বিশ্ববিদ্যালয় পেশাজীবি পরিষদের সভাপতি মোঃ আমিনুল আক্তার, জাতীয় বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সহসভাপতি শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, গাজীপুর জেলা জিয়া পরিষদের সভাপতি ইয়াকুব মিয়া।
অনুষ্ঠান সঞ্চালন করেন জিয়া পরিষদ জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর সরকার।  অনুষ্ঠানে কেক কেটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালন করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর