প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৪:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২১, ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত
মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে জিয়া পরিষদ জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, প্রধান আলোচক ছিলেন উপ উপাচার্য প্রফেসর মোঃ লুৎফর রহমান। বিশেষ অতিধি ছিলেন উপ-উপাচার্য ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম।
জিয়া পরিষদ জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি প্রফেসর ড. রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাবেক সভাপতি নাজিম উদ্দিন আহমেদ শিশিম, জাতীয় বিশ্ববিদ্যালয় পেশাজীবি পরিষদের সভাপতি মোঃ আমিনুল আক্তার, জাতীয় বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সহসভাপতি শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, গাজীপুর জেলা জিয়া পরিষদের সভাপতি ইয়াকুব মিয়া।
অনুষ্ঠান সঞ্চালন করেন জিয়া পরিষদ জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর সরকার। অনুষ্ঠানে কেক কেটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালন করা হয়।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.