1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শবে বরাতে এক বৈঠকে পুরো কোরআন মুখস্ত শুনিয়েছে হাফেজ রাহাতুল ইসলাম

ধর্ম ডেস্কঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

গত রোববার (২৫ ফেব্রুয়ারি) পবিত্র শবে বরাতে রাত ১১টায় তার শুনানি শেষ হয়েছে। এর আগে শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে মুখস্ত তিলাওয়াত শুরু করে সে। তিলাওয়াতের সময় উপস্থিত ছিলেন একাধিক শিক্ষক ও ছাত্র। দীর্ঘ এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া রাহাতুল ইসলাম কোনো বিরতি নেয়নি।

রাহাতুল ইসলাম ফেনীর দাগনভূঁইয়া উপজেলার নেজাম টাওয়ারের স্বত্তাধিকারী নেজামুদ্দিনের ছেলে ও নোয়াখালী শহরের মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। তার বয়স ১২ বছর

এক বৈঠকে সম্পূর্ণ কোরআন মুখস্থ শোনানো হাফেজ রাহাতুল ইসলামের এই সফলতায় গর্বিত মাদরাসাটির প্রতিষ্ঠাতা হাফেজ কারি মাঈনুদ্দিন ও মুফতি আবু ইউসুফ কাসেমী। তারা রাহাতসহ সকল ছাত্র ও মাদরাসার জন্য দোয়া চেয়েছেন।
এক বৈঠকে পুরো কোরআন মুখস্ত শোনানোর ঘটনায় উচ্ছ্বসিত রাহাতের বাবা। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, আমার ছেলে খুবই মেধাবী ও বিনয়ী। তার এ অর্জনে আমি খুবই আনন্দিত। সে কখানো আমাকে টাকা-পয়সা দেওয়ার জন্য বায়না করেনি।

এ সময় কান্নাজড়িত কণ্ঠে ছেলের শিক্ষকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার সফলতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন হাফেজ রাহাতুল ইসলামের বাবা এবং সবাই যেন নিজের সন্তানদের পবিত্র কোরআনের হাফেজ বানিয়ে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে তোলেন- এ আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর