1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রূপালী ব্যাংকে দোয়া

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ২৪২ বার পঠিত

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসিতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (০৪ জানুয়ারী ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম দোয়া মাহফিলে অংশ নেন। এতে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।

রূপালী ব্যাংক কর্মচারী সংঘের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক ইয়াছমিন বেগম, মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মঈনুদ্দিন মাসুদ, সালামুন নেছা ও শেখ মনজুর করিম ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মচারী সংঘের সভাপতি মো. নূরুল হক সরদার (নিরু) ও সাধারণ সম্পাদক হোসেন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর