1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

১০০ শয্যার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জনবল সঙ্কটে স্বাস্থ্য সেবা ব্যাহত

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৪৮০ বার পঠিত
৫০ শয্যার জনবল দিয়ে চলছে ১০০ শয্যার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। জনবল সঙ্কটে স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। প্রেষণে আসা চিকিৎসকসহ অন্যান্য জনবল হাসপাতালের দায়িত্ব যথাযথভাবে পালন না করে নিজেদের উপার্জনের কাজে বেশী সময় ব্যয় করছে। যার ফলে প্রেষণে থাকা জনবল কোন কাজে আসছে না।
চুয়াডাঙ্গায় প্রচন্ড তাপপ্রবাহের কারনে গরম আবহাওয়ায় ডায়রিয়া, পেটের পীড়া, ঠান্ডা,জ¦র-কাশি, নিউমোনিয়া,শ^াসকষ্ট, পানিশূন্যতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। ৫০ শয্যার জনবল নিয়ে চলছে ১০০ শয্যার এ হাসপাতাল। চিকিৎসা নিতে ভর্তী হচ্ছেন ৩ থেকে ৪ গুণ রোগী। জনবল সংঙ্কটের কারনে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা,বরাদ্দ না থাকায় রোগীদের তিন বেলা খাবার ভাগ করে দিতে হচ্ছে।
চুয়াডাঙ্গা  সদর হাসাপাতালের দাপ্তরীক সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রথম শ্রেণীর ২২টি মঞ্জুরীকৃত পদের মধ্যে ৯টি পূরণকৃত ও ৬টিতে মঞ্জুরীকৃত জনবল এবং বাকী ৭টি পদ শুন্য রয়েছে। বর্তমানে ২২টি মঞ্জুরীকৃত পদের মধ্যে সিনিয়র কনসালটেন্ট (গাইনী), জুনিয়র কনসালটেন্ট (্এ্যানেসথেসিয়া), আবাসিক মেডিকেল অফিসার, ৫টি মেডিকেল অফিসার পদের মধ্যে ১টি পদে জনবল রয়েছে। পূরণ করা হয়েছে সিনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক ও সার্জারী), জুনিয়র কনসালটেন্ট (সার্জারী), জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক ও সার্জরী), মেডিকেল অফিসার ৩টি পদ, ডেন্টাল সার্জন, এম.ও হোমিও এবং আয়ুর্বেদিক পদ। সিনিয়র কনসালটেন্ট (চক্ষু), সিনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া), সিনিয়র কনসালটেন্ট (শিশু), সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন), জুনিয়র কনসালটেন্ট (ইএনটি), জুনিয়র কনসালটেন্ট (রেডিওলজি) ও মেডিকেল অফিসার ১টি পদে জনবল শুন্য রয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের স্বাস্থ্য সেবা দেয়ার জন্য মূল কর্মস্থল ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর (বর্তমানে পদায়কৃত কর্মস্থল) কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (সার্জারী) সিনিয়র কনসালটেন্ট  ডা.ওয়ালিউর রহমান নয়ন ২০১৬ সাল থেকে এ হাসপাতালে সংযুক্ত রয়েছেন, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২০১৪ সাল থেকে সংযুক্ত রয়েছেন জুনিয়র কনসালটেন্ট (কার্ডলজি) ডা.মোঃ আবুল হোসেন ও জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. হোসনে জারি তহমিনা, আলমডাঙ্গা হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সংযুক্ত রয়েছেন জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মোঃ মাহবুবুর রহমান মিলন ও জুনিয়র কনসালটেন্ট (কার্ডিয়লজী) নুরে আলম আশরাফী এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্স থেকে সংযুক্ত ডা. মোঃ আসাদুর রহমান মালিক। এছাড়া আলমডাঙ্গা উপজেলা ও সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ২০১৯ সাল থেকে ৩ জন মেডিকেল অফিসার সদর হাসপাতালে সংযুক্ত রয়েছেন।
দ্বিতীয় শ্রেণীর ৬৭টি মঞ্জুরীকৃত পদের মধ্যে নার্সিং সুপারভাইজার ২টি পদই শুন্য, সিনিয়র স্টাফ নার্স ৫৪টি পদের অনুকুলে মঞ্জুরীকৃত পদে রয়েছেন ৫১ জন, এ পদে ২টি পূরণ করা হলেও নেই ১টি, স্টাফ নার্স ১১ টি মঞ্জুরীকৃত পদের মধ্যে সব ক’টি রয়েছে।
 তৃতীয় শ্রেণীর ৩৫টি মঞ্জুরীকৃত পদের মধ্যে ২৭টি পদ পুরণ করা হয়েছে, মঞ্জুরীকৃত ৩টি পদে জনবল রয়েছে। এরা হলেন, ১জন অফিস সহকারী, হেলথ এডুকেটর ১জন, মেডিসিন টেকনিশিয়ান (ইকো) ১ জন। অন্য স্থান থেকে সংযুক্ত করা হয়েছে প্রধান সহকারী কাম হিসাব রক্ষক ১জন, ফার্মাসিস্ট ৩জন, এমটি (ল্যাব) ৪জন, রেডিওগ্রাফী ২জন, এমটি (ডেন্টাল) ১ জন, এমটি (ইপিআই) ১ জন, স্টোর কিপার ১জন, মেডিকেল টেকনিশিয়ান (এ্যানেসথেসিয়া) ৩ জন, মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) ৩জন, মেডিকেল টেনিশিয়ান (ইকো) ১ জন, মেডিকেল টেকনিশিয়ান (ইসিজি) ২ জন, সহকারী নার্স ১ জন, ড্রাইভার ২ জন, হোমিও কম্পাউন্ডার ১জন, হোমিও গার্ডেনার ১জন। হেলথ এডুকেটর ১ জন ও সহকারী নার্স ৪ জন পদ শুন্য রয়েছে।
চতুর্থ শ্রেণীর ১৪৮টি মঞ্জুরীকৃত পদের মধ্যে রয়েছেন ৪জন। এর মধ্যে এম.এল.এস.এস.রয়েছেন ২জন ও সুইপার ২ জন। অন্য স্থান থেকে পূরণ করা হয়েছে এম.এল.এস.এস. ৭জন,  সুইপার ১ জন ও ডোম ১জন। কুক/মশালচী ৩জন, এম.এল.এস.এস. ৪ জন, সুইপার ৪ জন পদ শুন্য রয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. উম্মে ফারহানা জানান, ১০০ শয্যার হাসাপাতাল হলেও ৫০ শয্যার জনবল দিয়ে চলছে এ হাসপাতাল। এখানে শয্যার বিপরীতে ৩-৪ গুণ বেশী রোগী সব সময় চিকিৎসার জন্য ভর্তী হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ দাবী করছে তাপপ্রবাহে রোগীর সংখ্যা বাড়লেও পর্যাপ্ত মজুদ থাকায় রোগীদেরকে হাসপাতাল থেকেই ওষুধ সরবরাহ করা হচ্ছে। তবে ১০০ শয্যার হাসপাতাল হওয়ায় এর অধিক ভর্তী রোগীদের খাদ্য চাহিদা মেটানো যাচ্ছেনা। ১০০ শয্যার জন্য তৈরী করা খাবার ওয়ার্ডের রোগীদের মধ্যে ভাগাভাগী করে দেয়া হচ্ছে।
অতিরিক্ত গরমের কারনে কয়েক দিনের ব্যবধানে রোগী বেড়ে গেছে। বিশেষ করে ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে  রোগীর সংখ্যা  অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে  যে পরিমান জনবল আছে, সেটা দিয়ে রোগীদের সেবা দেয়া হচ্ছে। জনবল বাড়ানো হলে  রোগীদের সেবা দিতে সুবিধা হতো। হাসপাতালে পর্যপ্ত পরিমাণ স্যালাইন ও ওষুধ  আছে। রোগীদের সেগুলো সরবরাহ করা হচ্ছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর