1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩২ বার পঠিত

সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারিভাবে অর্থের অপচয় যাতে না হয়, সেজন্য বড় ইফতার পার্টি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(২৮ ফেব্রুয়ারি) বুধবার মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি নির্দেশনা আছে। সেটি হলো রমজান মাসে বড় ইফতার পার্টি নামক কোনো বিষয় উদযাপন করা যাবে না, সরকারিভাবে করা যাবে না। সে বিষয়ে তিনি সবাইকে নির্দেশনা দিয়েছেন।

শুধু সরকারিভাবে না করতে নির্দেশনা দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারিভাবেও নিরুৎসাহিত করা হয়েছে। (বড় ইফতার পার্টি) না করার জন্য বলা হয়েছে।

‘বলা হয়েছে যে, কারো যদি দায়-দাবি থাকে তাহলে যেন সেই অর্থে খাদ্য কিনে গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়।

মাহবুব হোসেন বলেন, আমরা যেন অপচয় না করি। আমরা যেন লোক দেখানো কার্যক্রমে নিজেদের নিয়োজিত না করি। তার চেয়ে ওই টাকাটা যদি আপনি কারো কল্যাণে ব্যবহার করতে চান, গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারেন। আপনি-আমি বসে খেলাম, ওখানে অনেক অপচয় হলো, খাদ্যের অপচয় হলো, অর্থের অপচয় হলো। এটি যৌক্তিক হতে পারে না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যৌক্তিকতা থাকে না।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর