1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

সোহেল রানা,টাঙ্গাইল:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

টাঙ্গাইলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী।

আজ মঙ্গলবার সন্ধ্যায় শহরের শহীদ মিনারের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

এ সময় সমাবেশ থেকে বক্তারা জানান , মিডিয়া ও স্যোসাল মিডিয়ায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দাবি করেছেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র গ্রহণ করেননি। এটি সম্পন্ন মিথ্যা। আমরা তার পদত্যাগসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের শাস্তি দাবি জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মনিরুল ইসলাম, আল আমিন, এসএম কামরুল ইসলাম, ফাতেমা রহমান বিথী ও শেরশাহ আহমেদ প্রমুখ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর