1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাজধানী ধানমন্ডির কেয়ারী ক্রিসেন্ট প্লাজায় অভিযান, আটক ৩ জন।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২২২ বার পঠিত

রাজধানীর সাত মসজিদ রোডে অবস্থিত বিভিন্ন রেস্টুরেন্টের অনিয়ম পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্রপোরেশন (ডিএসসিসি)। আজ সোমবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে আদালতের অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

অভিযান চালাকালে কেয়ারী ক্রিসেন্ট প্লাজা থেকে তিন জনকে আটক করে পুলিশ। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় এবং তাদের বিরুদ্ধে কী অভিযোগ তা জানা যায়নি। বিকেল ৪টা পর্যন্ত এই ভবনে অভিযান চলছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম,বিডিটাইমস২৪ কে বলেন, কেয়ারী ক্রিসেন্ট প্লাজায় নিয়ম বহির্ভূতভাবে অনেকগুলো রেস্টুরেন্ট গড়ে উঠেছে। সেখানে অভিযান চালিয়ে অনিয়ম পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে দুপুর ১২টায় সাত মসজিদ রোডের আলোচিত গাউসিয়া টুইন পিক ভবনের “রুফটপ রেস্তোরাঁ” ভেঙে ফেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তখন রাজউকের জোন-৩ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার সাংবাদিকদের জানান, ভবনটি মূলত এফ ক্যাটাগরির। এটি অফিসের জন্য রাজউক থেকে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এখানে অবৈধভাবে প্রায় ১২টির মতো রেস্টুরেন্ট করা হয়েছে। এগুলো সিলগালা করা হয়েছে।

রোববার (৩ মার্চ) সন্ধ্যা থেকে রাজধানীজুড়ে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে রেস্তোরাঁগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আছে কি না বা যথাযথ অনুমতি রয়েছে কি না সেগুলা দেখা হয়। অভিযানে বিভিন্ন রেস্টুরেন্টে অনিয়ম থাকার কারণে মোট ২৫ জনকে আটক করা হয়।
গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডে একটি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের প্রাণহানি হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর