1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাই চক্রের ৪ সদস্য আটক।

মৌলভীবাজার সংবাদদাতাঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪০ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকের ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে ছিনতাই ঘটনার বিস্তারিত তথ্য জানানো হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া চার ছিনতাইকারী আন্তঃজেলা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য বলে জানান পুলিশ।
জানা গেছে, মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাওরোয়ার আলমের নেতৃত্বে ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়ের দিক নির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস দল ২৬ ফেব্রুয়ারি সিলেট শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ছিনতাইকারী বেলাল আহমেদ ওরুফে জাকির ওরফে জাকারিয়া মোল্লা একাধিক ছিনতাই ও মার্ডারসহ ডাকাতি মামলার আসামি। এছাড়া এই ছিনতাইয়ের সাথে জড়িত গ্রেপ্তার হওয়া কামাল মিয়া, হোসেন ও বাবুল আহমেদ তারা সবাই ছিনতাই চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
এছাড়াও গ্রেপ্তার হওয়া ৪ ব্যক্তির বিরুদ্ধে চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অপরাধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর