1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

মান্দায় যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৬৮ বার পঠিত
নওগাঁর  মান্দায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার প্রসাদপুর তিন মাথার মোড়ে প্রাথমকি শিক্ষক সমিতি মিলনায়তনে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম মান্দা এবং পত্রিকাটির মান্দা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু’র আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাকিল আহমেদ, প্রসাদপুর দলিল লেখক সমিতি’র সভাপতি ও যুগান্তরের সাংবাদিক রেজাউন্নবী চঞ্চল, সাধারণ সম্পাদক আসলাম আলী সরদার, মান্দা থানার এসআই মঞ্জুর কাদের,সাংবাদিক সাইফুল ইসলাম, আবু জাহেদ, বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুস সালাম খান, রফিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, রায়হান আলী এবং পত্রিকা বিক্রেতা রাহিমুল ইসলাম মিলন প্রমূখ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর