প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৪, ১১:৩২ অপরাহ্ণ
মান্দায় যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নওগাঁর মান্দায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার প্রসাদপুর তিন মাথার মোড়ে প্রাথমকি শিক্ষক সমিতি মিলনায়তনে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম মান্দা এবং পত্রিকাটির মান্দা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু’র আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাকিল আহমেদ, প্রসাদপুর দলিল লেখক সমিতি’র সভাপতি ও যুগান্তরের সাংবাদিক রেজাউন্নবী চঞ্চল, সাধারণ সম্পাদক আসলাম আলী সরদার, মান্দা থানার এসআই মঞ্জুর কাদের,সাংবাদিক সাইফুল ইসলাম, আবু জাহেদ, বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুস সালাম খান, রফিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, রায়হান আলী এবং পত্রিকা বিক্রেতা রাহিমুল ইসলাম মিলন প্রমূখ।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.