1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

মহেশখালীতে যৌথ অভিযানে ০৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২ টি দেশীয় অস্ত্র, ০১ রাউন্ড তাজা গোলা, ০২ টি ফাঁকা কার্তুজসহ ০২ জন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পঠিত

আজ সোমবার ০৭ এপ্রিল ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘদিন যাবত কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট পাড়া এলাকার সাধারণ জনগণের উপর একদল কুখ্যাত ডাকাত অস্ত্র প্রদর্শন করে জমিদখল, চাঁদাবাজি, সরকারি সম্পদ ধ্বংস সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিলো বলে জানা যায়।

স্থানীয় লোকজন কোস্ট গার্ডের শরণাপন্ন হলে উক্ত এলাকায় কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাত দলের সক্রিয় সদস্যরা মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড ধলঘাট পাড়া এলাকায় একটি বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, অদ্য ০৭ এপ্রিল ২০২৫ তারিখ সোমবার মধ্যরাত ০১৪০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে দুর্ধর্ষ ডাকাতদলের ০২ জন সক্রিয় সদস্যকে ০৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০১ রাউন্ড তাজা কার্তুজ, ০২ রাউন্ড ফাঁকা কেইস, ০১ টি অস্ত্রের ক্লিনিং রড ও ০২ টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃত ডাকাতদের বিবরণঃ

আটককৃত ডাকাত মোঃ আঃ রহিম (২৪) ও আঃ খালেক (৪৪) দুজনেই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর