1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা, ভারতীয় মদ জব্দ, আটক ২

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)”র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় মদ, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুইজন আসামিকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।
২৫ বিজিবি সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সরাইল ব্যাটালিয়নের বিষ্ণপুর বিওপির বিশেষ টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পূর্ব কালাছড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আসামীবিহীন অবস্থায় ভারতীয় ৯,৮৬৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২৯ লক্ষ ৫৯ হাজার ৮ শত টাকা।
এছাড়াও একইদিন সন্ধ্যা ৭ টার দিকে ধর্মঘর বিওপির টহলদল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বটতলী এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে ৯ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেল এবং ২টি ব্যবহৃত মোবাইল ফোন আটক করে। এসবের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ এক হাজার ১০০ টাকা। আটককৃত কারবারি ও জব্দকৃত মালামাল যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে যেন কোনো ধরণের মাদক বা চোরাচালান বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আমরা বদ্ধপরিকর।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর