1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক খুন.

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১২৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় একই ঘরে এক সাথে দেখে প্রেমিকার চাচাতো ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রেমিক। বুধবার ভোরে সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া (২৬) ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে। ঘটনার পর পর পুলিশ অভিযুক্ত নজরুল ইসলাম (৪৪)কে আটক করেছে। নজরুল গোপালগঞ্জ জেলা সদরের গোপীনাথপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। বর্তমানে সে পরিবার নিয়ে সাভারে বসবাস করে। তার স্ত্রী ও দুই ছেলে আছে।
সদর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুমন চন্দ্র বনিক বলেন পুলিশের কাছে আটকের পর প্রাথমিক অবস্থায় নজরুল জানিয়েছেন বেতবাড়িয়ার সুরমা আক্তার পাখি নামের এক মেয়ের সাথে মোবাইল ফোনে তার সম্পর্ক হয়। গত আড়াই বছর ধরে তাদের সম্পর্ক চলছিল। সে মাঝে মাঝে ব্রাহ্মণবাড়িয়াতে আসতো। এরই মাঝে নজরুল খবর পায় পাখি তার চাচাতো ভাই সুমনের সাথে প্রেমে মজেছেন।
এই খবরে বুধবার ভোরে পাখিকে হত্যা করার উদ্দেশ্যে ছুরি নিয়ে তার ঘরে ঢুকে পড়েন। ঘরে ঢুকে দেখেন পাখির সাথে তার চাচাতো ভাই সুমন। এই অবস্থায় নজরুল হামলা করলে ছুরিকাহত হয় সুমন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ পরিদর্শক সুমন আরও জানান, নজরুলের দেওয়া এই তথ্য পুলিশ যাচাই-বাছাই করছে। নজরুল ও পাখিসহ তার পরিবারকে মুখোমুখি করে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর