1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিজিবির অভিযানে ফেনীতে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পঠিত

ফেনীতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৭ জুলাই, সোমবার ফেনী-৪ বিজিবি ব্যাটালিয়নের টহল দল ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা এবং চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট, আতশবাজি, বিস্কুট, বিভিন্ন প্রকার ঔষধ এবং হেয়ার অয়েল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ৫১ লাখ ১৭ হাজার ২২০ টাকা বলে জানিয়েছেন ফেনী-৪ বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

বিজিবির অধিনায়ক জানান, “সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ফেনী-৪ ব্যাটালিয়নের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে চলমান রয়েছে।”

জব্দ করা মালামাল স্থানীয় কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর