1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিজয়নগরে পুলিশের পরকীয়ায় বাঁধা, সাংবাদিক কে কারাগারে পাঠানোর অভিযোগ 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিজয়নগর থানার এএসআই করিমের পরকীয়া প্রেমের অভিযোগ উঠেছে। বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের রসুলপুর গ্রামের প্রবাসী গোলাম মোস্তফা বাবুলের স্ত্রী রোমা আক্তারের সাথে দীর্ঘদিন ধরে বিজয়নগর থানার এএসআই করিমের অবৈধ পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল বলে অভিযোগ করেছেন ভোক্তভোগী পরিবারের  সদস্য সাংবাদিক গোলাম কিবরিয়া। তাদের পরকীয়া প্রেমের হোয়াটসঅ্যাপে চ্যাট ও কল হিস্টোরি ফাঁস হয়ে যায়।
এ ঘটনায় পুলিশ হেডকোয়ার্টার্স বরাবর অভিযোগ দাখিল করেছেন প্রবাসীর ছোট ভাই রোমা আক্তারের দেবর সাংবাদিক মোঃ গোলাম কিবরিয়া। অভিযোগ সূত্রে জানা যায়, রোমা আক্তারের দুটি সন্তান রয়েছে। তার স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার সুবাদে বিজয়নগর থানার এএসআই করিম তার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পরেন। এক পর্যায়ে তাদের পরকীয়া সম্পর্ক জানাজানি হয়ে গেলে এএসআই করিম অভিযোগকারীসহ তার পরিবারের লোকদের বিভিন্ন সময় হুমকি ধামকি দেয়া শুরু করেন বলে জানা গেছে ।
রোমা আক্তার পরকীয়া প্রেমিক এএসআই করিমের সহযোগিতায় অভিযোগকারী ও তার পরিবারের লোকদের নামে একটি মিথ্যা বানোয়াট নারী নির্যাতনের মামলা দিয়ে হয়রানি করছে বলে পরিবার সূত্রে জানা গেছে। ভোক্তভোগী পরিবারের সদস্যরা আরো জানায়, এএসআই করিমের মদদে রোমা আক্তার আমার পরিবারের সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। প্রবাসীর মা খোরশিদা বেগম তার ছেলের নামে মিথ্যা মামলার বিচারের দাবি করেন।
এ বিষয়ে প্রবাসীর স্ত্রী রোমা আক্তার কে ফোন করে জানতে চাইলে প্রথমে সে অস্বীকার  করলে ও এক সময় তাদের কথোপকথনের পরকীয়ার আলামতগুলো তুলে ধরা হলে রুমা আক্তার নিরুপায় হয়ে বলেন, ওর সাথে আমার ভাল একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলো। কিন্তু প্রেম ছিলো না। সেই সুবাদে মাঝে মধ্যে করিম ভাইয়ের সাথে কথা বলতাম। আপনার সাথে যদি এএসআই  করিমের প্রমের সম্পর্ক না থাকতো তাহলে মধ্য রাতে ঘণ্টার পর ঘণ্টা কেউ কি কারো সাথে ভিডিও কলে কথা বলে? এই প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি রোমা।
এ বিষয়ে অভিযুক্ত এএসআই করিমের কাছে জানতে চাইলে সাংবাদিক কে উল্টো রাগান্বিত হয়ে প্রশ্ন করেন,পরকীয়া কাকে বলে? পরকিয়া কত প্রকার ও কি কি আপনি কি জানেন জান, জান,যা পারেন তাই করেন গিয়ে।
তার কিছুক্ষণ পর সাংবাদিকের সহযোগিতা চেয়ে মীমাংসার জন্য অনুরোধ করেন এএস আই করিম। এ বিষয়ে জানতে চাইলে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম শরীফ জানান, সাংবাদিক কিবরিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা ছিল, তাই তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এএসআই করিমের পরকীয়ার  ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর