1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বাউবির এইচএসসি পরীক্ষা শুরু আজ অংশ নিচ্ছেন ৩৮ হাজারের বেশি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পঠিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২৫ আজ শুক্রবার  থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে। এ বছর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে মোট ২৪৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে মোট ৩৮ হাজার ৪১৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, যার মধ্যে ২২ হাজার ৪৫০ জন পুরুষ এবং ১৫ হাজার ৯৬৪ জন নারী শিক্ষার্থী রয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত রুটিন অনুযায়ী শুক্র ও শনিবার, সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত দুটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা ৮ আগস্ট ২০২৫, শুক্রবার শেষ হবে।
নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি কেন্দ্র পর্যায়ে নজরদারি চালাতে বাউবি থেকে বিশেষ ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করবেন।
পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bou.ac.bd) পাওয়া যাবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর