প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৫, ১২:১১ অপরাহ্ণ
বাউবির এইচএসসি পরীক্ষা শুরু আজ অংশ নিচ্ছেন ৩৮ হাজারের বেশি শিক্ষার্থী
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২৫ আজ শুক্রবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে। এ বছর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে মোট ২৪৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে মোট ৩৮ হাজার ৪১৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, যার মধ্যে ২২ হাজার ৪৫০ জন পুরুষ এবং ১৫ হাজার ৯৬৪ জন নারী শিক্ষার্থী রয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত রুটিন অনুযায়ী শুক্র ও শনিবার, সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত দুটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা ৮ আগস্ট ২০২৫, শুক্রবার শেষ হবে।
নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি কেন্দ্র পর্যায়ে নজরদারি চালাতে বাউবি থেকে বিশেষ ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করবেন।
পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (
www.bou.ac.bd) পাওয়া যাবে।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.