1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বাউবির উপাচার্যের চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
  • প্রকাশে সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১১৭ বার পঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম রবিবার বিশ্ববিদ্যলয়ের (বাউবি) নির্মাণাধীন চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্র সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন অফিস ভবনের স্থগিতকৃত কাজ পুনরায় শুরু করার ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড এস্টেট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মাহফুজ উল আলম, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইঞ্জি: শাহরীয়ার সাহান, উপাচার্যের একান্ত সচিব ও যুগ্ম পরিচালক মোঃ নাসির উদ্দিন, চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম

পরিচালক মোঃ ইব্রাহিম খলিল ও উপ-পরিচালক ইঞ্জিনিয়ার আবু মুসা ভূঁইয়া। পরিদর্শন শেষে উপাচার্য চাঁদপুর সার্কিট হাউজ এর সম্মেলন কক্ষে উপ-আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন ১৭টি স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও টিউটরদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। উপাচার্য বলেন, মানসম্মত ও জীবনমূখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে শিক্ষক সমাজকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। বিভিন্ন স্টাডি সেন্টার থেকে আগত সমন্বয়কারী ও টিউটরদেরকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্বশীল পালন করার জন্য উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আহবান জানান। এছাড়াও উপাচার্য স্টাডি সেন্টারের যৌক্তিক দাবী যথাসম্ভব বাস্তবায়নে তাঁদেরকে আশ্বস্ত করেন।

চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম পরিচালক মোঃ ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আঃ মাননান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শোয়াইব, হাইমচর ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন চন্দ্র সরকার, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের সমম্বয়কারী ফারুক আহম্মেদ, মেহের ডিগ্রি কলেজের টিউটর ইউনুস মিয়াজী, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সমম্বয়কারী দেলোয়ার হোসেন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সমম্বয়কারী আঃ মান্নান, মতলব জেবি সরকারি উচ্চবিদ্যালয়ের সমম্বয়কারী জাবেদ হোসেনসহ উপস্থিত টিউটরগণ বাউবি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন। বাউবির তথ্য ও জনসংযোগ পরিচালক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর