1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

প্রেম আসক্তির মতো

লাইফস্টাইল ডেস্কঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫২ বার পঠিত

মানুষ হচ্ছে এমন এক প্রাণী যে প্রেমে বাঁচতে চায়। প্রেমে থাকতে চায়, প্রেম দিতে চায়। এমন কেন হয়? এই প্রশ্নের উত্তর পেতে বিস্তর গবেষণা হয়েছে। প্রেমের জন্য এই পৃথিবী সুন্দর।

যুক্তরাষ্ট্রের নৃতত্ববিদ হেলেন ফিশার ও তার দল প্রেমে বা ভালোবাসায় সুখি মানুষদের ওপর একটি গবেষণা চালিয়েছেন। তিনি দেখিয়েছেন যে প্রেম বা ভালোবাসার ইচ্ছা জাগিয়ে তোলে মস্তিষ্কের ভেনট্রাল টেগমেন্টাল এরিয়া (ভিটিএ)-এর এ১০ নামের কোষ। ভিটিএ মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমের অংশ। এটি চাওয়া, প্রেরণা, ক্ষুধা, উত্তেজনা, ভালোবাসার আবেগ ইত্যাদির সঙ্গে সম্পর্কিত। ভিটিএ কোষের প্রভাবে রোমান্টিকতা মাদকের মতো আসক্তি তৈরি করে।

প্রেম অনেক বিষয় দিয়ে প্রভাবিত হয়ে থাকে বলে মত দিয়েছেন কিং কলেজ লন্ডনের অধ্যাপক ড. ডেনিশ ভুগরা। তিনি বলেন, প্রেমে সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের পাশাপাশি শারীরিক ও আবেগীয় আকর্ষণ ও প্রভাব ফেলে।

সবকিছু বিবেচনায় প্রেমের একটি অন্ধকার দিকও আছে। প্রেমের সম্পর্ক ভেঙে গেলে মস্তিষ্ক থেকে করটিসল নামের হরমোন নিঃসৃত হয়। যা মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন। এই হরমোনের প্রভাবে শারীরিক কোনো ফ্র্যাকচার বা ভাঙনে শরীর যেমন কষ্ট অনুভব করে, মনও ঠিক একই ধরনের ব্যথা অনুভব করে।

মনোবিদদের মতে, প্রেমের সম্পর্ক স্থায়ী হয় একজন আরেকজনকে বোঝার ধৈর্য এবং আবেগীয় যোগাযোগের মাধ্যমে। কাম ও আকর্ষণ উভয়ই প্রেমের ক্ষেত্রে বাধাদায়ক। মোট কথা যার সঙ্গে আপনি শারীরিকভাবে যুক্ত তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হতেও পারে, আবার নাও হতে পারে।

এই অনিশ্চয়তাটুকু থাকার কারণেই হয়তো প্রেম আরও বেশি সুন্দর।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর