1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গরুর মাংস কেমন তাপে রান্না করা ভালো

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৪৪৯ বার পঠিত

গরুর মাংস নরম তুলতুলে করে রান্না করার পরামর্শ দেন চিকিৎসকেরা। রান্নাবিদরা বলেন, গরুর মাংস রান্নার আগে মাংসে বেশি করে লবণ মেখে ঘণ্টাখানেক রেখে দিলে সহজে নরম হয়ে যায়। কারণ লবণ মাংসের শক্ত মাসল ফাইবার ভেঙে দিতে পারে। এ ছাড়া মাংস রান্নায় পেঁপে, আনারস, লেবুর রস, ভিনেগার কিংবা দই যুক্ত করলেও মাংস সহজে নরম হয়। মাঝারি আঁচে রান্না করলে মাংস হয় তুলতুলে নরম। এর খাদ্যগুণ ভালো রাখার জন্য উচ্চতাপে রান্না করা ঠিক নয়।

ড. তাসনিম জারা জানিয়েছেন— মাংস যখন উচ্চতাপে রান্না করা হয় তখন ক্যানসার উৎপাদন করে এমন কেমিক্যাল বেশি উৎপাদন হয়। এবং ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে। গরুর মাংস অল্প আঁচে নরম করে রান্না করা ভালো।

গরুর কলিজাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। যা গর্ভের শিশুর ক্ষতি করতে পারে। এজন্য গর্ভবতী নারীরা গরুর কলিজা খাবেন না। যারা কিডনি রোগে ভুগছেন তারা কতটুকু মাংস খেতে পারবেন তা ডাক্তার অথবা পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেবেন।

উল্লেখ্য, গরুর মাংস খাওয়ার পরে কোল্ড ড্রিংকস না খাওয়াই ভালো। এর পরিবর্তে মাঠা, জিরা পানি বা টকদই খেতে পারেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর