1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

প্রধানমন্ত্রী জ্বালানি ঘাটতি নিরসনে অফশোর গ্যাস উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৫ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দেশের জ্বালানি ঘাটতি নিরসনে তাঁর সরকার অফশোর গ্যাস (সমুদ্র সম্পদ) উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে এবং এজন্য বিনিয়োগ প্রয়োজন।

(২৭ ফেব্রুয়ারি) ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার হানি সালেম তাঁর সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাতে গেলে এ কথা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম সাক্ষাতের পর সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। খবর বাসসের।

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, এর জন্য দেশে বিনিয়োগ প্রয়োজন। বিশেষ করে, আমরা গ্রামীণ অর্থনীতির উন্নতি এবং খাদ্য উৎপাদনকে অগ্রাধিকার দিয়েছি।

তিনি জানান, সরকার দেশের সব এলাকায় বিদ্যুৎ দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ১৯৯৬ সালে সরকারে তার প্রথম মেয়াদে তিনি বেসরকারি খাতে বিদ্যুতকে উন্মুক্ত করেছিলেন। বর্তমান সরকারের পদক্ষেপের ফলে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে।

শেখ হাসিনা আরও বলেন, সরকার বর্তমান যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং জনগণের ভোগান্তি কমানোর ওপর জোর দিয়েছে। এ লক্ষ্যে আমরা সব ধরনের উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছি।

এ সময় হানি সালেম বলেন, অবকাঠামো, আইসিটি, ঋণ ব্যবস্থাপনা, জ্বালানি খাত, জলবায়ু পরিবর্তন ইস্যুসহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে তারা সর্বাত্মক সহায়তা দেবে। ঋণ পরিশোধে বাংলাদেশের একটি চমৎকার ট্র্যাক রেকর্ড রয়েছে বলেও জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর