1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১ লাখ টাকার চেক পেলেন হাসান

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যোগিপোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্প পাহারা দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন হাসান ফরাজি। দুর্বৃত্তদের ছোড়া গান পাউডারে তার মাথার চুল ও কানের বেশকিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।নির্বাচনের পরে তিনি নবনির্বাচিত খুলনা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম কামাল হোসেন এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আবেদন জমা দেন।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক লাখ টাকার চেক ইস্যুর চিঠি হস্তান্তর করেন সংসদ সদস্য এস এম কামাল হোসেন।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খান জাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, যোগিপোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া রিপন, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স প্রমুখ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর