1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন (যশোর) অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১২০ বার পঠিত
ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন (যশোর) অনুষ্ঠিত হয়েছে শনিবার, ১২ এপ্রিল ২০২৫, যশোর আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
সম্মেলনে পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মোঃ জুলকার নায়েন সহ উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক, খুলনা অঞ্চলের ২০টি শাখার ব্যবস্থাপকবৃন্দ ও অপারেশন্স ম্যানেজারগণ এবং খুলনা অঞ্চলের ৮টি উপশাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের অর্থনীতিতে ন্যাশনাল ব্যাংক একটি অপরিহার্য ভূমিকা পালন করছে। ব্যাংকটি গার্মেন্টস, কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে। শাখা ব্যবস্থাপকদের প্রতি তিনি খেলাপী ঋণ পুনরুদ্ধার, নতুন আমানত সংযোজন এবং গ্রাহক সেবার মানোন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, গ্রাহকদের জন্য আকর্ষণীয় ডিপোজিট পণ্য বাজারে আনার ক্ষেত্রে উদ্যম দেখানোর ওপর তিনি জোর দেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর