1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

নাসিরনগরে বৃদ্ধ বাবাকে কুপিয়ে জখমের ঘটনায় ছেলে গ্রেপ্তার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১২১ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সম্পত্তি দখলের জন্য বৃদ্ধ পিতা ধনু মিয়া-(৭৮) কে কুপিয়ে জখম করার ঘটনায় তার ছেলে মাসুক মিয়া-(৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।
সোমবার রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিণখোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গত ২৬ জুলাই দুপুরে নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউল্লা গ্রামে সম্পত্তির জন্য পিতা ধনু মিয়াকে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়া হয়, এবং তার হাত-পা ভেঙ্গে দেয় ছেলে মাসুক মিয়া। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ট্রমা হাসপাতালে ও পরে ঢাকায় নেওয়া হয়।
আহত ধনু মিয়া অভিযোগ করে বলেন, তার দুই স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে এবং ১ মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলে এবং ৩ মেয়ে আছে। দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে বাড়ি লিখে দেয়া হয়। তিনি ছোট স্ত্রীর সাথে থাকতেন। ঘটনার দিন তার প্রথম পক্ষের স্ত্রীর সন্তান মাসুকসহ অন্যান্যরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। মূলত আরো জমি লিখে দিতে অস্বীকার করায় এ ঘটনা ঘটানো হয়।
র‌্যাব-৯- এর সিলেট অফিসের মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,, ধনু মিয়াকে মারধরের ঘটনায় ৩০ জুলাই  নাসিরনগর থানায় মামলা হলে ছায়া তদন্ত শুরু করার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাব। এরই প্রেক্ষিতে সোমবার রাত সোয়া ৭ টার দিকে অভিযান চালিয়ে মাসুক মিয়াকে গ্রেপ্তার করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর